,

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাগত জানিয়েছে বাংলাদেশ

news-image

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৬ পরাশক্তির চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই চুক্তিকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানায়। গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়- বাংলাদেশ সব সময় বিষয়টি আলাপ-আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধান চেয়েছে। অবশেষে সেই নেগোশিয়েশনের সফল পরিসমাপ্তি হয়েছে, এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানাচ্ছে। বাংলাদেশ আশা করে ওই চুক্তির মধ্য দিয়ে সার্বিকভাবে মানুষের কল্যাণ নিশ্চিত হবে, শান্তি ও স্থিতিশীলতার পথে যাত্রা শুরু হবে। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিশেষ করে জ্বালানী খাকে এর ব্যবহার বাড়কে বলে আশা করে বাংলাদেশ। গত মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঐতিহাসিক ওই চুক্তি হয়।  চুক্তির ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথ বন্ধ  হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির বিনিময়ে বিশ্ব শক্তি ইরানের ওপর থেকে সব ধরনের অবরোধ পর্যায়ক্রমে প্রত্যাহার করবে। বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসে বিশ্লেষকরা বলছেন, চুক্তির মাধ্যমে বড় ধরনের কূটনীতিক জয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ওবামা এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে বিশ্ব শান্তির আরো অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ইসরাইল ওই চুক্তিতে ‘ঐতিহাসিক খারাপ’ চুক্তি বলে সমালোচনা করছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ