সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থী বেশি থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে : ইসি আনিছুর

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বেশি থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে আইনশৃঙ্খলা ও মতবিনিময়সভার পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, যেখানে দুর্গম পাহাড়ি এলাকা কিংবা হাওর বেষ্টিত এলাকা রয়েছে তাদের ব্যাপারে আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্ব স্ব রিটার্নিং অফিস- সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে আলাপ করে প্রতিবেদন পাঠাবে। সেই অনুযায়ী ভোটের আগের দিন পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে সবকিছু পাঠানো হবে। এ নিয়ে দুঃশ্চিন্তার কোন কারণ নেই।

তিনি বলেন, সংবাদ সংগ্রহকালে যদি কোনো সাংবাদিকের ওপর হামলা হয় বা ক্যামেরা ভাঙচুর হয় তা হলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় সিলেট বিভাগের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আসিব আহসান, হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার মো. আক্তার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০