,

বাংলাদেশ চায় টেস্টও ভালো করতে

news-image

ক্রীড়া ডেস্কঈদের আগেই ক্রিকেটারদের কাছ থেকে দেশের মানুষ পেয়ে গেছেন ‘ঈদ উপহার’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সারা দেশের মতো চট্টগ্রামেও এ উপলক্ষে খুশির জোয়ার। তবে ওয়ানডে সিরিজ জিতেই আত্মতুষ্টিতে ভুগছেন না ক্রিকেটাররা। টেস্টেও চান ভাল করতে। কারণ ওয়ানডেতে একের পর এক সাফল্য ধরা দিলেও টেস্ট ক্রিকেটে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ। তাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের পর এ ধারা টেস্ট সিরিজেও অব্যাহত রাখতে চান ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে এভাবেই টেস্ট ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের মনোভাব তুলে ধরেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই জয়ের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস ছিল। সিরিজের প্রথম ম্যাচে হারের পরও আত্মবিশ্বাসের কমতি হয়নি। বরং পুরোদমে টিমওয়ার্কের মাধ্যমে সিরিজে জয় লাভ করেছি। সবার মধ্যেই সিরিজ জয়ের চেষ্টা ছিল। সবাই ভাল খেলেছেন। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা জয়ী হয়েছি।

নিজেদের জন্য টেস্ট ম্যাচের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের জন্য টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ টেস্টে আমাদের অনেক কিছু অর্জন করার আছে। এখানে ভাল করতে হলে আমাদের প্রতিদিনের পারফরম্যান্স ভাল করতে হবে। সেশনগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাহলেই টেস্টে আমরা ভাল কিছু করতে পারবো। তিনি বলেন, আমাদের ভাল খেলোয়াড় আছেন। তামিম-সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছেন। বোলিং লাইন-আপ-ফিল্ডিংও আমাদের খেলোয়াড়রা ভাল করেন। আশা করি সাধ্যমতো খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শক্ত অবস্থান দাঁড় করাতে পারবো। দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে টেস্ট ম্যাচে বিশেষ পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, বিশেষ কোন পরিকল্পনা নেই। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবো। ম্যাচ জয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পর থেকেই আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। তাই বড় দলগুলোর সঙ্গে সিরিজ জিতেছি।

এদিকে, একই মাঠে গতকাল সকালে প্রথম দিনের অনুশীলন সেরেছে দক্ষিণ আফ্রিকা দল। গতকাল সকাল সাড়ে ১১টায় মাঠে নেমে প্রথমে ওয়ার্ম-আপ সেরে নেন প্রোটিয়ারা। এরপর কিছুক্ষণ ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলন করেন তারা। পাশাপাশি ব্যাটিং-বোলিং অনুশীলনে মাতেন ক্রিকেটাররা। প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে দুপুর ২টা পর্যন্ত চলে দক্ষিণ আফ্রিকার অনুশীলন পর্ব। উল্লেখ্য, আগামী ২১শে জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ