,

মানুষের চোখের ওপরে ভ্রু না থাকলে কী হতো

news-image

অনলাইন ডেস্ক : চোখের ভ্রু বিভিন্ন আকার, আকৃতি ও রঙের হয়ে থাকে। চেহারার সৌন্দর্যবর্ধনই কিন্তু ভ্রুর একমাত্র কাজ নয়। চোখের সুরক্ষায় ভ্রুর রয়েছে বহুমাত্রিক কাজ।

অন্যান্য ইন্দ্রিয়ের তুলনায় মানুষ চোখের ওপর বেশি নির্ভরশীল। ভ্রু বৃষ্টির পানি ও ঘাম থেকে চোখকে সুরক্ষা দেয়। এটি না থাকলে চোখে পানি ঢুকে দৃষ্টি ঘোলা হয়ে যেত। কিছু ক্ষেত্রে ভ্রু ধুলাবালু ও সূর্যের তীব্র রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। তাই বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে মানুষ দেহের বেশির ভাগ লোম হারালেও চোখের পাপড়ি ও ভ্রু রয়ে গেছে।

কমিউনিকেশন বা ভাব প্রকাশেও ভ্রুর ভূমিকা রয়েছে। মুখের অভিব্যক্তি মানুষের মনের আবেগ ও অনুভূতি প্রকাশ করে। আর অভিব্যক্তিকে অতিরঞ্জিত করে ভ্রু। মানুষের আনন্দ, দুঃখ ও বিস্ময়ের মতো বিষয়গুলো ভ্রুর নড়াচড়া দেখে বোঝা যায়। অনেক সময় কোনো শব্দ ব্যবহার না করেও ভ্রু নাচিয়ে অনেক কিছু বলে দেওয়া যায়। কার্টুন চরিত্রেও চোখের ওপরে বিভিন্ন ধরনের ভ্রু আঁকার মাধ্যমে রাগ, ক্ষোভ ও অভিভূত হওয়ার মতো অভিব্যক্তি প্রকাশ করা যায়।

বিভিন্ন গবেষণায় দেখা যায়, চোখের চেয়ে ভ্রু দেখে মানুষ পরিচিত ব্যক্তিকে সহজে চিনতে পারে। অনেক সময় বয়স বৃদ্ধি, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে ভ্রু ঝরে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট