বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করল পাকিস্তান

news-image

ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করল পাকিস্তান শীর্ষ নিউজ ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনী আজ (বুধবার) একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোনটিকে ভূপাতিত করা হয় বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি আকাশসীমা লঙ্ঘনের পর ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। গোয়েন্দা ড্রোনটি আকাশ থেকে ছবি তোলার কাজ করছিল বলে আইএসপিআরের বিবৃতিতে দাবি করা হয়। অবশ্য ভারত এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করে নি। রাশিয়ার উফা নগরীতে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তার ভারতীয় সমকক্ষ নরেন্দ মোদির বৈঠকের মাত্র কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা