শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের দাপটে দক্ষিণ আফ্রিকা ৭৮/৪

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ব্যাটিংয়ের শুরুতেই মুস্তাফিজের তোপের মুখে পড়ে আফ্রিকা। তার দ্বিতীয় ওভারেই বোল্ড আউট হন ডি কক।খেলার সপ্তম ওভারে সাকিবের বলে একরান করে সাজ ঘরে ফেরেন রুশো। এরপর সাকিবের দ্বিতীয় উইকেটের শিকার হন হাশিম আমলা। ব্যক্তিগত ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান।
বাংলাদেশ দল অপরিবর্তিত রয়েছে। দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন এসেছে। ক্রিস মরিসের জায়গায় দলে ফিরেছেন মর্নে মরকেল। সিরিজে এই প্রথম মাঠে নামছেন তিনি।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা তিনটায়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা আনে বাংলাদেশ।