,

এই মুহূর্তে কেউ ফেভারিট দল নয় : সাকিব

news-image

বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান সিরিজে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান তাতে ম্যাচের আগে কোনো দলকেই এককভাবে ফেবারিট বলা যাবে না। তিন ম্যাচের সিরিজটি বর্তমানে ১-১ ম্যাচে সমতায় রয়েছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম দুটি ম্যাচের প্রথমটি দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়লাভ করার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ম্যাচটি জিতে নেয় ৭ উইকেটে। ফলে সমতা ফিরে আসে সিরিজে।  সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওই ম্যাচে যারা জিতবে তারাই লাভ করবে সিরিজ। সেই অর্থে কালকের ম্যাচটিকে ফাইনাল ম্যাচও বলা যেতে পারে। মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টাইগার দলের অন্যতম প্রভাবশালী সিনিয়র সদস্য সাকিব আল হাসান বলেন, ‘সিরিজের এই পর্যায়ে এসে কেউই ফেভারিট নয়। দক্ষিণ আফ্রিকা নিশ্চিয় অনেক বড় দল। তবে আমারও তাদের ছাড় দেবো না। কাল জয়ের জন্যই আমরা মাঠে নামবো। দু’দলের সামনেই ম্যাচ জয়ের সম্ভাবনা রয়েছে। আমরা তাদের আগে কোন সিরিজ হারাতে পারিনি। এটাই বড় সুযোগ।’ তিনি বলেন, ‘আমরা সব ম্যাচেই জেতার জন্য মাঠে নামি। হয়তো তা হয়ে ওঠে না। সিরিজের এই পর্যায়ে এসে কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। কালকে যদি আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে আমাদের জন্য বড় প্রাপ্তি। গত কয়েক মাস ধরে আমরা ঘরের মাঠে কোনো সিরিজই হারিনি। ম্যাচটি এতো বড় না হলেও কিন্তু আমাদের সামনে তাদের বিরুদ্ধে জেতার সুযোগটা বড় বলে মনে হচ্ছে। যেহেতু গত ম্যাচে তাদের হারিয়েছি। আশা করছি আগামীকালও তাদের হারানোর সুযোগটি কাজে লাগাবো। এটা হলে তা হবে আমাদের জন্য বড় অর্জন।’  এক প্রশ্নের জবাবে টাইগার দলের সহ-অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে হারার পর সিরিজে টিকে থাকার জন্য দলের সকলেই চেষ্টা করেছিল। দ্বিতীয় ম্যাচে আমরা সেটি পেরেছি। এখন যেহেতু তৃতীয় ম্যাচটাই ফাইনালে পরিণত হয়েছে। দলের সকলেই চাইবে সেটিতে জয়ী হয়ে সিরিজ নিজেদের করে নিতে। সিরিজ জিততে হলে যে কোনো এক দলকে দুই ম্যাচে জিততে হবে। সেটি যে কেউ জিততে পারে।’ ব্যক্তিগত পারফরমেন্স প্রসঙ্গে বিশ্ব সেরা এই অল-রাউন্ডার বলেন, ‘আমি গত ম্যাচে আমার মমো করে বল করতে পেরেছি। চেষ্টা করছি দলকে সেরা সার্ভিস দিতে। হয়তো বিপক্ষ দলের ব্যাটসম্যানরা আমাকে সাবধানে খেলছে বলে আমি উইকেট পাচ্ছি না। ওয়ানডে ম্যাচে উইকেট পাওয়াটা কষ্টকর। সেখানে ভাগ্য একটা সহায়ক ভূমিকা পালন করে। উইকেট পেলে ভালো লাগতো। এরপরও আমি এই পারফরম্যান্সে খুশি।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে ম্যাচ জিততে হলে শুধুমাত্র স্পিন বোলার কিংবা বোলারাই ভূমিকা রাখলে চলবে না। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই সমান ভূমিকা রাখতে হবে। সেটি মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই। যেহেতু আমরা দক্ষিণ আফ্রিকার সাথে জিততে পারিনি। তাই সকলেই চাই সিরিজটা জিততে।’
ম্যাচ জয়ের জন্য বাড়তি কোনো চাপ দলের মধ্যে নেই উল্লেখ করে সাকিব বলেন, ‘আগের ম্যাচগুলোতে আমরা হারলেও এখন জেতার মধ্যে এসে চট্টগ্রামে খেলতে নামবো। হয়তো এখন চট্টগ্রামই চাপে রয়েছে। আসলে আমরা এভাবে কখনো চিন্তা করি না। বাংলাদেশের সব মাঠই আমাদের হোম গ্রাউন্ড। আমরা সব মাঠেই জিতেছি। জিততে হলে মাঠেই ভালো খেলতে হবে।’
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ