ভারতীয় ছিটমহলের বেশিরভাগই বাংলাদেশে থাকতে চান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারত ছিটমহল আদমশুমারি শেষ পর্যায়ে রয়েছে। দেখা গেছে, বাংলাদেশে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলের ৩৭ হাজার বাসিন্দার মধ্যে মাত্র ১১৭৩ জন ভারতে যেতে চান! বাকী প্রায় ৩৬ হাজার বাসিন্দাই থাকতে চান বাংলাদেশে। ১১৭৩ জনকে এখন ভারত সরকার নিজ দেশে জায়গা দেবে। তবে এটি অনুমেয় ছিল যে, বাসিন্দারা স্থান বদল করতে চাইবেন কম। এ ফলাফল সে অনুমানেরই প্রতিফলন। এ খবর দিয়েছে ভারতীয় দৈনিক দ্য স্টেটসম্যান। আদমশুমারির ফলাফল পশ্চিমবঙ্গ রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কুচবিহার জেলা প্রশাসন। রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ বাসিন্দাই দেখা গেছে নিজেদের জমি ও স¤পদ ছেড়ে যেতে চান না। তারা কর্মকর্তাদের বাংলাদেশী নাগরিকত্ব বেছে নেয়ার কথাই জানিয়েছেন। তবে অনেক বাসিন্দা বলছেন, ভারতে ফেরত গেলে তাদের কী ক্ষতিপূরণ দেয়া হবে তারা তা জানেন না। এজন্যই তারা ভারতীয় নাগরিকত্ব নিতে আগ্রহী নন। কর্মকর্তারা বলছেন, ক্ষতিপূরন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে তা চূড়ান্ত করে ঘোষণা দেয়া হয়নি। এর ফলে বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব গ্রহণের ব্যাপারে অনাগ্রহী। আবার এমন অভিযোগ রয়েছে যে, ভারতীয় ছিটমহলের অনেক বাসিন্দাকে ভয় দেখানো হচ্ছে। বা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে দেয়া হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান