,

বৃহস্পতিবার থেকে ট্রেনের ফিরতি টিকেট

news-image

ঈদ উদযাপন শেষে যাত্রীদের ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ে বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে। রেলওয়ে সূত্র জানায়, ঈদ-পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ফেরত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে। ২০ জুলাই যাত্রার টিকেট ১৬ জুলাই, ২১ জুলাই যাত্রার টিকেট ১৭ জুলাই, ২২ ও ২৩ জুলাই যাত্রার টিকেট ১৯ জুলাই এবং ২৪ জুলাই যাত্রার টিকেট ২০ জুলাই বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ে টিকেট বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করেছে। রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে টিকেট বিক্রি করা হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ১৬৯টি অতিরিক্ত যাত্রীবাহী কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ