,

সাগর থেকে ১০২ বাংলাদেশী উদ্ধারের দাবি মিয়ানমারের

news-image

সাগরে ভাসমান অবস্থায় ১০২ জন বাংলাদেশী অভিবাসীকে উদ্ধারের দাবি করেছে মিয়ানমারের নৌবাহিনী। এসব অভিবাসী এক মাস ধরে থাই ও মিয়ানমার সীমান্তের ওই সাগরে অবস্থান করছিল বলে দাবি করা হয়েছে।  মিয়ানমারের সরকারি গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ খবর দিয়েছে। খবর রয়টার্স। মিয়ানমারের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, গত ৩০ জুন থেকে ১২ জুলাইয়ের মধ্যে ওই সব অভিবাসীদের উদ্ধার করা হয়। তারা অবস্থান করছিল। বাংলাদেশ থেকে আসা ওইসব অভিবাসী জুনের শুরু থেকে থাই সীমান্তের তানিনথাই দ্বীপে অবস্থান করছিল। খবরে বলা হয়েছে, মিয়ানমারের নৌবাহিনী ওই অঞ্চলে আরও অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়াদের দেশে ফেরত পাঠানোর কথা বলা হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। দেশটির সেনাবাহিনী পরিচালিত মিয়াওয়াদ্দি নিউজপেপার বলেছে, গত ৩০ জুন কর্মকর্তারা সুয়াং গুক দ্বীপ থেকে দুই মাইল দূরে এক ব্যক্তিকে দেখতে পেয়ে ওই অঞ্চলে অভিযান চালায়। এরই অংশ হিসেবে জুলাইয়ের প্রথম ভাগে ওই সব লোকদের উদ্ধার করা হয়। মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমার সরকার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তারা গণমাধ্যমের মাধ্যমেই বিষয়টি জানতে পেরেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ