,

রাশিয়াতে ফুটবল মাঠে সুইমিং পুল

news-image

রাশিয়ায় একটি ফুটবল স্টেডিয়ামকে সাময়িকভাবে সাঁতারের ভেন্যুতে পরিণত করা হয়েছে। সবুজ মাঠের ওপর বসানো হয়েছে অলিম্পিকের সুইমিং পুলের সমান দুটো পুল। স্টেডিয়ামটির নাম কাজান অ্যারেনা। ওই স্টেডিয়ামে সাধারণত রুশ প্রিমিয়ার লিগের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু এই গ্রীষ্ম মৌসুমে সেখানে দুই সপ্তাহের জন্যে ফুটবল ম্যাচ বন্ধ থাকবে। এ সময় সেখানে বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। অস্থায়ী এই একজোড়া পুল বসানোর পাশাপাশি স্টেডিয়ামের ওপর একটি ছাদও বসানো হয়েছে। বসানো হয়েছে দর্শকদের জন্যে কিছু আসনের সারি যেখানে ১১ হাজার দর্শক বসতে পারবেন। কাজানে আগে থেকেই একটি সুইমিং পুল আছে কিন্তু আরো দর্শকের জন্যে জায়গা করার লক্ষ্যেই সেখানে নতুন দুটো পুল বসানো হলো। কাজানের একজন কর্মকর্তা বলছেন, সুইমিং পুল বসানোর আগে তারা লন্ডনে ওয়েম্বলি ও এমিরেটস স্টেডিয়ামের সাথে যোগাযোগ করে এ বিষয়ে পরামর্শ নিয়েছেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ