বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রে যুদ্ধাপরাধী, জঙ্গি ও অগ্নিসংযোগকারীদের কোন স্থান নেই’

news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রকে অর্থবহ করার লক্ষ্যে যুদ্ধাপরাধী, অগ্নিসংযোগকারী ও জঙ্গিদের বয়কট করতে হবে। অন্যথায় গণতন্ত্র ও রাজনীতি বিপন্ন হবে। গণতন্ত্রে তাদের কোন স্থান নেই। জাতীয় প্রেসক্লাবে আজ সাব-এডিটর কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তথ্যমন্ত্রী বলেন, সাব-এডিটররা সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। তাঁরা হচ্ছেন মুখ্য গেটকিপার। তিনি বলেন, কোন বিষয়টি সংবাদ হবে সে ব্যাপারে তারা কি মনে ভাবেন সেটির ওপর অনেকে নির্ভর করেন। তাঁদের মাধ্যমেই জাতি তথ্য পেয়ে থাকে। তথ্যমন্ত্রী সার্বিক বিষয় বিবেচনায় রেখে যথাযথ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য সাব-এডিটরদের অনুরোধ জানান। হাসানুল হক ইনু আশা প্রকাশ করেন, যুদ্ধাপরাধী ও অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবিতে সকল সাংবাদিক ও জাতি ঐক্যবদ্ধ হবে। কারণ, অগ্নিসংযোগকারী ও যুদ্ধাপরাধীদের কাছে রাজনীতি জিম্মি হতে পারে না। তিনি বলেন, যারা ১৯৭১ সালে রেহাই পেয়েছিল তারাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যাকা- ঘটিয়েছে এবং ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনার ওপর হামলা করেছে। আমরা শিক্ষা পেয়েছি। আমরা ভবিষ্যতে কোন অপরাধীকে রেহাই দিবো না। আমরা তাদের সকলের বিচার করবো। তিনি সংবাদকর্মীদের আশ্বাস দেন যে, গণমাধ্যমের সর্বোত্তম স্বার্থ রক্ষার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন সহ তাদের কল্যাণে সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি দুঃস্থ ও অভাবী সাংবাদিকদের তালিকা দেয়ার জন্য সাব-এডিটরদের প্রতি আহ্বান জানান। অফিসের জায়গা সম্পর্কে তিনি বলেন, কোন খাস ভূমি সম্পর্কে জানা থাকলে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করার পরামর্শ দেন। তিনি বলেন, ভবিষ্যতে সাংবাদিক সমাজের কল্যাণ এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সরকারের পরিকল্পনা রয়েছে। সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভুইয়া, ডিইউজে সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাব-এডিটর কাউন্সিলের সহ-সভাপতি কে এম শহীদুল হক ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে বক্তৃতা করেন। কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তার সোমা এতে সভাপতিত্ব করেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা