,

মন্ত্রিসভায় রদবদল, মঙ্গলবার শপথ

news-image

অবশেষে মন্ত্রিসভায় আবারও রদবদল হচ্ছে। মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এবারের মন্ত্রিসভায় নতুন ছয় থেকে সাত জনের যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। বঙ্গভবন সোমবার(১৩ এপ্রিল’২০১৫)বিকাল নাগাদ নতুন মন্ত্রীদের শপথের কোনও আনুষ্ঠানিক বার্তা না পেলেও এক ধরনের  প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

নতুন মন্ত্রিসভায় সম্ভাব্যদের তালিকায় রয়েছেন, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব:) ফারুক খান, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য তারানা হালিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস  আলাউদ্দিন নাসিম।

সম্ভাব্য নতুন তালিকায় নাম থাকা ২জনের পারিবারিক সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বর্তমান মন্ত্রীদের মধ্যে সমালোচনার মুখে থাকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বাদ যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে সদ্য দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নতুন দপ্তর পেতে পারেন বলেও একটি সূত্র বলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ