,

ঈদের আকর্ষণ: অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া কমলো

news-image

ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ সব রুটে ভাড়া উল্টো কমিয়েছে বাংলাদেশ বিমান। আগামী ৩১ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে হ্রাসকৃত ভাড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রা করা যাবে। এ সময় পর্যন্ত ঢাকা থেকে যে কোন অভ্যন্তরীণ গন্তব্যে সময় ভেদে ২০০ থেকে ৫০০ টাকা হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে। একইভাবে যেকোন গন্তব্য থেকে ঢাকা আসতে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে। ঈদকে সামনে রেখে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় আগামী ১৫ জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুরে ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া, লন্ডন থেকে আসা সিলেট-ঢাকা বিজি-৬০৭ ফ্লাইট-এ প্রতি শনিবার ট্যাক্সসহ মাত্র ২০০০ টাকা এবং মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বিজি-৬০৫ ফ্লাইট-এ ট্যাক্সসহ মাত্র ২৫০০টাকায় ভ্রমণ করা যাবে। বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ