শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বিএসএফ, পরে ২০ গুলির এসএলআর ফেরত

news-image

 বাহিনীর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণার স্বরূপনগর থানার দরকান্দা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। ভারতীয় চোরাকারবারীদের ধাওয়া করে তারা বাংলাদেশ সীমান্তের ভেতরে আসার পর চোরাকারবারী ও স্থানীয়দের ধাওয়ার মুখে পড়ে অস্ত্র ও নৌকা খুইয়ে ফেরত যায়। শুক্রবার ১০ জুলাই সকাল ছয়টার দিকে এই ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে প্রতিবাদ জানানো হলে পতাকা বৈঠকে বিএসএফ দুঃখপ্রকাশ করে এবং বাংলাদেশ বিএসএফের অস্ত্র ফেরত দেয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা সীমান্তের ওপাশে বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাদিয়ালীর সোনাই নদী সীমান্তের বাংলাদেশ অংশে এই বিএসএফের অনুপ্রবেশের ঘটনা ঘটে। বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, শুক্রবার ভোরে বৃষ্টির মধ্যেই বিএসএফ হাকিমপুর ক্যাম্পের কয়েকজন জওয়ান একটি স্পিড বোট ও দেশি নৌকা নিয়ে জেলার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের প্রধান পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রিভার পিলার ১১ এর কাছে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসেন। এ সময় তাদের মধ্যে দু’জন বিএসএফ জওয়ান অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে কোনো কারণ ছাড়াই গ্রামবাসীকে তাড়া করতে থাকেন। এ সময় গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যান। সুবেদার রব জানান, এ সময় বিএসএফ জওয়ানরা তাদের ব্যবহৃত ২০ রাউন্ড গুলিসহ একটি এসএলআর ও একটি দেশি নৌকা ফেলে রেখে যান। সাতক্ষীরার ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি বলেন, বাংলাদেশ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের পর বাংলাদেশের মাদ্রা বিজিবি ক্যাম্প তাৎক্ষণিকভাবে বিএসএফের দহরকান্দা ক্যাম্পে প্রতিবাদ জানায়। স্থানীয় এলাকাবাসীরা জানায়, শুক্রবার ভোরের দিকে ভারতীয় চোরাকারবারিরা গরু নিয়ে বাংলাদেশের দিকে ঢুকছিল। এ সময় ভারতের দহরকান্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফ সদস্যরা সোনাই নদী পেরিয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়ে। এ সময় চোরাকারবারি দলের সদস্যরা বিএসএফের ওপর হামলা চালায়। চোরাকারবারি ও বিএসএফ সদস্যদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে দুই বিএসএফ সদস্য ও অন্তত পাঁচ চোরাকারবারি আহত হয়। বিএসএফ সদস্যদের অনুপ্রবেশের খবর পেয়ে এলাকাবাসী ও বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশি নৌকা ফেলে রেখে যায়। বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি বলেন, শুক্রবার ১০ জুলাই সকাল সাতটায় এ ঘটনা নিয়ে মাদ্রা সীমান্তের জিরো পয়েন্টের কাছে কালিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করা হয়। বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ার জন্য সেখানে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। বিএসএফ’র ১৫২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার পতাকা বৈঠকে বিএসএফের নেতৃত্ব দেন। এ সময় ঘটনাস্থল থেকে পাওয়া বিএসএফের খোয়া যাওয়া অস্ত্র ও ভারতীয় চোরাকারবারিদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা হস্তান্তর করা হয় বলে জানান মেজর বকশি।