শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের নামাজ মূল ইসলাম ধর্মের অংশ নয় আইএসের নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্কবিশ্বের শীর্ষ কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) উত্তর ইরাকের মসুল শহরে ঈদের নামাজ নিষিদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ রয়েছে। আইএসের দাবি, ঈদুল ফিতরের নামাজ মূল ইসলাম ধর্মের অংশ নয়। এ খবর দিয়েছে আল-আরাবিয়া নিউজ। কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) এক কর্মকর্তা ইসমাত রজব কুর্দি একটি বার্তা সংস্থাকে বলেন, ওই শহরের বাসিন্দাদের ঈদুল ফিতরের নামাজ পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আইএস। বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে কট্টরপন্থি সংগঠনটি। মসুলে প্রায় ১০ লক্ষাধিক মানুষের বসবাস। ঈদুল ফিতরকে আত্মশুদ্ধির পবিত্র রমজান মাসের পরিসমাপ্তি হিসেবে গণ্য করা হয়। কিন্তু, আইএসের দাবি, ‘মূল ইসলামী চর্চা’র অন্তর্ভুক্ত নয় ঈদুল ফিতরের নামাজ। আইএসের এ উক্তি বিশ্বজুড়ে কোটি মুসলমানের ধর্ম বিশ্বাসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও সাংঘর্ষিক। গত বছর মসুলে দখল প্রতিষ্ঠা করে আইএস। এরপর থেকেই নতুন নতুন নিয়ম ও আইন আরোপ করা হচ্ছে শহরটিতে। নতুন এসব আইনের ব্যত্যয় ঘটলেই দেয়া হচ্ছে কঠোর শাস্তি। এর মধ্যে যারা আইন লঙ্ঘন করেছেন, তাদেরকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এদিকে মসুলে ঈদের নামাজ নিষিদ্ধ ঘোষণা এবং মূল ইসলাম চর্চায় ঈদুল ফিতরের নামাজ কোন অংশ নয় বলে আইএস যে বক্তব্য দিয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।