,

ঈদের নামাজের ওপর আইএসের নিষেধাজ্ঞা

news-image

বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) উত্তর ইরাকের মসুল শহরে ঈদের নামাজ নিষিদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ রয়েছে। আইএসের দাবি, ঈদুল ফিতরের নামাজ মূল ইসলাম ধর্মের অংশ নয়। এ খবর দিয়েছে আল-আরাবিয়া নিউজ। কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) এক কর্মকর্তা ইসমাত রজব কুর্দি একটি বার্তা সংস্থাকে বলেন, ওই শহরের বাসিন্দাদের ঈদুল ফিতরের নামাজ পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আইএস। বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে কট্টরপন্থী সংগঠনটি। মসুলে প্রায় ১০ লক্ষাধিক বাসিন্দার বসবাস। ঈদুল ফিতরকে আত্মশুদ্ধির পবিত্র রমজান মাসের পরিসমাপ্তি হিসেবে গণ্য করা হয়। কিন্তু, আইএসের দাবি, ‘মূল ইসলামী চর্চা’র অন্তর্ভুক্ত নয় ঈদুল ফিতরের নামাজ। আইএসের এ উক্তি বিশ্বজুড়ে কোটি মুসলমানের ধর্ম বিশ্বাসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও সাংঘর্ষিক। গত বছর মসুলে দখল প্রতিষ্ঠা করে আইএস। এরপর থেকেই নতুন নতুন নিয়ম ও আইন আরোপ করা হচ্ছে শহরটিতে। নতুন এসব আইনের ব্যত্যয় ঘটলেই দেয়া হচ্ছে কঠোর শাস্তি। এর মধ্যে যারা আইন লঙ্ঘন করেছেন, তাদেরকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এদিকে মসুলে ঈদের নামাজ নিষিদ্ধ ঘোষণা এবং মূল ইসলাম চর্চায় ঈদুল ফিতরের নামাজ কোন অংশ নয় বলে আইএস যে বক্তব্য দিয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে ফেইসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর