,

জাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার পরিকল্পনা ধর্মমন্ত্রীর

news-image

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, জাকাত নিতে এসে দেশের আর কোথাও যেন এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এমন (ময়মনসিংহ) অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আজ রবিবার ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণ যাতে জাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন, সে জন্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে। তিনি রাষ্ট্রীয় ফান্ড থেকে জাকাতের টাকা সঠিকভাবে বিতরণের আশ্বাস দেন। জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে নিহত কয়েকটি পরিবারের খোঁজখবর নেন এবং শোক ও সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি নিহত ২৭ পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে