শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে আঘাত হেনেছে ‘চ্যান-হোম’

news-image

গত কয়েক দশকের মধ্যে চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে সবচেয়ে শক্তিশালী টাইফুন। রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়া জানিয়েছে, শনিবার বিকালের দিকে টাইফুন ‘চ্যান-হোম’ ঝিনজিয়াং এবং জিয়াংসুতে আঘাত হানে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে শক্তিশালী টাইফুন।

তবে আগেভাগেই এই দুই প্রদেশের প্রায় দশ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। টাইফুনের প্রভাবে চীনে বিমান, রেল ও নৌচলাচল বিঘ্নিত হচ্ছে।

জিনহুয়া আরও জানিয়েছে, এসব প্রদেশের সব স্কুল এবং বিমানের ফ্লাইট ও ট্রেন চলাচল বাতিল করার পাশাপাশি ৫১ হাজারেরও বেশি জাহাজ বন্দরগুলোয় ফিরে এসেছে।

টাইফুনের কারণে দেশটির বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর ও হংকিয়াও বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

ঝড়ের প্রভাবে জিয়াংসু, ঝিনজিয়াং, সাংহাই ছাড়াও আনহুই ও ফুজিয়ান প্রদেশেও ভারি বৃষ্টি হচ্ছে।

ঝিনজিয়াং কর্তৃপক্ষের হিসাবে টাইফুন ‘চ্যান-হোম’ এর আঘাতে প্রায় ৩১৪ মিলিয়ন ডলারের মতো ক্ষয়ক্ষতি হতে পারে।