,

অনিয়মের কথা স্বীকার বোর্ড সভাপতির

news-image

ক্রীড়া ডেস্কসংশ্লিষ্ট অনেকে আগেই স্বীকার করেছেন। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসানও মানলেন অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে অনিয়মের কথা। সঙ্গে প্রতিশ্রুতি দিলেন, ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের’ মাধ্যমে যত দ্রুত সম্ভব এই অনিয়ম দূর করার ব্যবস্থা নেবেন।
কাল বিসিবি কার্যালয়ে অ্যাক্রেডিটেশন কার্ডসংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘কে কার্ড পাবে কে পাবে না, পেতে হলে কী নিয়ম, সেসব ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) থাকা দরকার। এগুলো যেহেতু লিখিত নেই, অনেকে এটা অপব্যবহার করে বা ভুলভাবে ব্যবহার করে। প্রতিটি জিনিসের একটা এসওপি করে ফেললে কোথাও কোনো সমস্যা থাকত না। আমরা অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখব।’
বিসিবি যে বিভিন্ন সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ সৌজন্য টিকিট দেয়, সেটাও স্বীকার করেছেন সভাপতি। তবে তাঁর দাবি, ‘আগে যা সৌজন্য টিকিট দেওয়া হতো, এখন তার ৫০ শতাংশও দেওয়া হয় না। আগে সব সংসদ সদস্যকে টিকিট দেওয়া হতো। এখন শুধু যাঁরা চান, তাঁদেরই দেওয়া হয়। নির্দিষ্ট কয়েকটা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ঢালাওভাবে কোথাও পাঠানো হয় না।’
স্বচ্ছতা আনার জন্য ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রির কথা ভাবা হচ্ছে বলেও জানালেন বোর্ড সভাপতি, ‘টিভিতে দেখলাম টিকিট কেনার জন্য মানুষ লাইন ধরেছে, সেখানে পুলিশ লাঠিপেটা করছে। দেখে আমার খুবই খারাপ লেগেছে। রোজার মধ্যে কষ্ট করে লাইনে দাঁড়িয়েছে টিকিট কেনার জন্য, তার মধ্যে আবার লাঠিচার্জ! শিগগিরই আমরা অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রিতে চলে যাব বলে চিন্তা করছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ