,

ভারতের জনসংখ্যা ১২৭ কোটি, ২০৫০ সালে চীনকে ছাড়াবে

news-image

আন্তর্জাতিক ডেস্কভারত এখন ১২৭ কোটি মানুষের দেশ। বর্তমানে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৬ শতাংশ, যা চীনের চেয়ে বেশি। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ভারত মোট জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে।
গতকাল শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভারতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা (এনপিএসএফ) দেশটির বর্তমান জনসংখ্যা-সংক্রান্ত সবশেষ এই তথ্য প্রকাশ করেছে।
এনপিএসএফ বলেছে, গতকাল বিকেল পাঁচটায় ভারতের জনসংখ্যা ছিল ১২৭ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৬৯ জন। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৭ দশমিক ২৫ শতাংশ।
এদিন এনপিএসএফের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারতের জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে ২০৫০ সালের মধ্যে দেশটির মোট জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে।
চীনের বর্তমান জনসংখ্যা প্রায় ১৩৯ কোটি। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৯ দশমিক ২৪ শতাংশ।
ভারতের জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হারে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে আরও উদ্যোগী হতে হবে।
২০১১ সালের সবশেষ জনগণনায় ভারতের জনসংখ্যা ছিল প্রায় ১২১ কোটি ১ লাখ ৯৩ হাজার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ