,

রাজশাহী থেকে ডানা মেললো ইউএস বাংলা’র বিমান

news-image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর এবার রাজশাহী থেকে ডানা মেললো বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। গতকাল শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে ২৬ জন যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে উড্ডয়ন করে। এর আগে বিকাল ৪টা পাঁচ মিনিটে ঢাকা থেকে ৭৬ জন যাত্রী নিয়ে বিমানটি হযরত শাহ্ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে। সংস্থার বিমানবন্দর সার্ভিসের ম্যানেজার এআরএম সাদাত জানান, ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ইউএস বাংলার ফ্লাইট সপ্তাহের প্রতি শনি, সোম ও বুধবার নিয়মিত চলাচল করবে। প্রথম দিন সামান্য বিলম্ব হলেও এটি বিকাল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে রাজশাহী পৌঁছাবে বিকাল ৩টা ৫০ মিনিটে। একইভাবে রাজশাহী থেকে বিকাল ৪টা ১০ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে বিকাল ৪টা ৫০ মিনিটে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২০০ টাকা থেকে ৬২০০ টাকা পর্যন্ত। তবে উদ্বোধন উপলক্ষে ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ অফার সীমিত সময়ের জন্য চলবে। তবে অফার শেষে কয়েকটি আসন ২৫০০ টাকায় এবং বাকিগুলো নির্ধারিত ভাড়ায় চলবে। এছাড়া জিপি স্টার গ্রাহকদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর