,

ময়মনসিংহে ২৭ জন নিহতের ঘটনায় এসআই বরখাস্ত

news-image

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপার মঈনুল হক শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে নুরানী জরদা ফ্যাক্টরির মালিকের বাসা থেকে জাকাতের কাপড় নেওয়ার জন্য সহস্রাধিক নারী-পুরুষ ভিড় করে। একপর্যায়ে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ২৭ শিশু ও নারী নিহত হয়। ঘটনাস্থল ২ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাভুক্ত হওয়া সত্ত্বেও এই ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম সেখানকার আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করতে ব্যর্থ হন। তাকে শনিবার সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে জাকাতের কাপড় বিতরনকারী নুরানী জর্দার মালিকসহ গ্রেফতারকৃত ৮ আসামীর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। আদালত রোববার শুনানির তারিখ ধার্য্য করেছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ