সংস্কার প্রস্তাব অনুমোদন গ্রিসের পার্লামেন্টের
অর্থনৈতিক সংকট কাটাতে গ্রিসের সরকারের সর্বশেষ প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্ট অধিবেশনে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনার পর ২৫১জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দেন।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঋণ মুক্তির ব্যাপারে ইউরোজোনের সহায়তার জন্য এই প্রস্তাব নিয়ে এগুতে এই এমপিরা গ্রিস সরকারকে সমর্থন দিয়েছেন। শেষপর্যন্ত গিসের পার্লামেন্ট সংস্কার প্রস্তাবের পক্ষেই মত দিলেও প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস তার নিজ দলেরই কয়েকজন এমপির ভোট পেতে ব্যর্থ হয়েছেন। তিনি স্বীকার করেছেন, এই প্রস্তাবে এমন অনেক কিছুই রয়েছে, যা তার নির্বাচনী অঙ্গিকারের মধ্যে ছিল না। গ্রিস সরকার ঋণ মুক্তির জন্য তাদের এই প্রস্তাব ইউরোজোনের দাতাদের কাছে পাঠিয়েছে।
রবিবার ইউরো জোনের নেতাদের সম্মেলনে এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।











