বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানিদের টার্গেট ২৫৬

news-image

মোহাম্মদ হাফিজ অবৈধ বোলিং অ্যাকশনের পরীক্ষাটা দিয়ে এলেন ৬ জুলাই। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বোলিং করতে পারবেন। আর তা করলেন। তাতে ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে দারুণ বিপদে ফেলেছিলেন এই অফ স্পিনার। লঙ্কানরা যখন ছন্দে তখন একের পর এক আক্রমণে ৪ উইকেট তুলে নেন হাফিজ। প্রায় সব ব্যাটসম্যানই কিছু অবদান রাখায় শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৫ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে শ্রীলঙ্কা। বোলিংই পাকিস্তানের মূল শক্তি ওয়ানডেতে। মোহাম্মদ ইরফান ফিরেছেন। ফিরেছেন হাফিজ। ওয়াহাব রিয়াজ না থাকলেও রাহাত আলী ও আনোয়ার আলীরা আছেন। আর আছেন টেস্টে একা হাতে শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়া লেগ স্পিনার ইয়াসির শাহ। শোয়েব মালিকও বোলিংয়ের ভালো অপশন। সব মিলিয়ে ভালো বোলিং আক্রমণ। সেই আক্রমণের মুখেও শুরুটা ভালো হয়েছিল শ্রীলঙ্কার। ৪৪ রানের জুটি পেরেরা ও দিলশান গড়ে তোলেন। কুশল পেরেরাকে ২৬ রানে ফিরিয়ে দিয়ে শুরু করেন হাফিজ। নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছেন। পেরেরার পর তিনি ফিরিয়ে দিয়েছেন থারাঙ্গা (২০), দিলশান (৩৮) ও থিসারা পেরেরাকে (১)। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমাল পঞ্চম উইকেটে ৮২ রানের জুটি গড়ে ধসের মুখে প্রতিরোধ গড়েছেন। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান এসেছে চান্ডিমালের ব্যাট থেকে। ম্যাথুস করেছেন ৩৮ রান। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন হাফিজ। আর রাহাতের শিকার ২ উইকেট। ১টি করে উইকেট আনোয়ার ও ইয়াসিরের। ইরফান উইকেট না পেলেও ১০ ওভারে ৪১ রান দিয়েছেন। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা