বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড গড়ে জিততে হবে অস্ট্রেলিয়াকে

news-image

কার্ডিফ টেস্টে জিততে হলে রেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়াকে। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৪১২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। ইতিহাসে শেষ ইনিংসে এত রান তাড়া করে কখনও জেতেনি অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে শেষ ইনিংসে সর্বোচ্চ ৪০৪ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ১৯৪৮ সালে। সেবার অসি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ১৭৩ রানে অপরাজিত ছিলেন। কিন্তু এবার নতুন ইতিহাস গড়ে জিততে হবে অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৪৩০ ও ৩০৮ রানে অলআউট হয়। ১২২ রানে এগিয়ে থেকে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৯ রানে অলআউট হয়। ইয়ান বেল ও জো রুট দু’জনেই করে ৬০ করে রান। এতে দুই দিন হাতে রেখে অস্ট্রেলিয়ার জন্য জয়ের টার্গেট ৪১২ রান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা