,

অসহায় ব্যাটিং প্রদর্শনী

news-image

বৃষ্টি থেমে গেলো। কিন্তু আকাশ ঘন কালো মেঘে ঢাকা রইলো। এর মধ্যেও গ্রাউন্সম্যানদের আপ্রাণ চেষ্টায় খেলা শুরু হলো।
খেলা শুরু হওয়ার খানিক সময় পরই মনে হলো, শুধু আকাশ নয়; বাংলাদেশ দলের ভাগ্যও মেঘে ঢেকে রয়েছে। উইকেটে এমন কিছু বাঘ-ভাল্লুক ছিলো না। কিন্তু, দক্ষিণ আফ্রিকান পেসারদের, বিশেষ করে অভিষিক্ত কাগিসো রাবাদার অসাধারণ নিয়ন্ত্রিত বোলিংয়ে একেবারে আত্মসমর্পণ করে বসেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
এর মধ্যে চতুর্থ ওভারেই আসলে বোঝা যায় যে, আরেকটি ভয়াবহ বিপর্যয়ে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
 চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল। ১৩ বল খেলে কোনো রান না করেই ফেরেন তিনি। পরের বলে ফারহাদ বেহারদিনকে শূন্য রানেই ক্যাচ দেন লিটন দাস। পরের বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান রাবাদা। অষ্টম ওভারে সৌম্য সরকারকে ফেরান অভিষিক্ত পেসার রাবাদা। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করার একটা চেষ্টা করেন পুরোনো দুই সৈনিক মুশফিক ও সাকিব। বহু জুটির এই দুই অংশীদার দলকে এগিয়েও নিচ্ছিলেন ভালোই। মুশফিকুর রহিমকে বিদায় করে তার সঙ্গে সাকিব আল হাসানের ৫৩ রানের জুটি ভাঙেন জেপি দুমিনি। তার বলে উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে ইমরান তাহিরের ক্যাচে পরিণত হন ২৪ রান করা মুশফিক। টি-টোয়েন্টি সিরিজে দুই অঙ্কে পৌঁছাতে না পারা সাব্বির রহমান ছন্দে ফিরতে পারেননি ওয়ানডে সিরিজেও। ৫ রান করে ক্রিস মরিসের বলে বোল্ড হয়ে যান এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। এরপরই মাশরাফিকে ফিরিয়ে অভিষেকে নিজের পঞ্চম উইকেট তুলে নেন রাবাদা। আর জুবায়ের হোসেনকে আউট করে অভিষেক ম্যাচে ৬ উইকেট তুলে নেয়ার ভেতর দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেকে সেরা বোলিংয়ের মালিক হয়ে গেলেন রাবাদা। এর আগে ফিদেল এডওয়ার্ডস ২২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। এর আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও লেগ স্পিনার জুবায়ের হোসেন। প্রথম ম্যাচে স্বাগতিকদের একাদশে জায়গা হয়নি আরাফাত সানি, রুবেল হোসেন ও এনামুল হকের। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার একাদশে নেই অ্যারন ফাঙ্গিসো, ওয়েইন পার্নেল, মর্নে মরকেল ও রায়ান ম্যাকলারেন। টসের পরপরই সামাজিক যোগাযোম মাধ্যম ফেসবুকে নিজের ফ্যানপেজে মুশফিক জানান, তিনি এই ম্যাচে ইউকেটের পেছনে থাকছেন না। এর আগে টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দলের কোচ চান্ডিকা হাতুরুসিংহে জানান, মুশফিক চাইলেই উইকেটের পিছনে দাঁড়াতে পারবেন। মূলত, মুশফিকের মধ্যে সেই আত্মবিশ্বাসটিই দেখতে চান তিনি।
বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে আঙুলে চোট পান টেস্ট অধিনায়ক মুশফিক। তারপর থেকে এখনো উইকেটের পিছনে দাঁড়ানোর মতো ‘ফিট’ হতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ