,

উইঘুর মুসলিমদের পক্ষে ফুঁসে উঠছে তুরস্ক

news-image

ইস্তাম্বুল: চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের নিপীড়িত উইঘুর মুসলিমদের পক্ষে ফুঁসে উঠছে তুরস্কের জনগণ। এর আগে ইস্তাম্বুলে চীনা নাগরিক ভেবে দক্ষিণ কোরীয় নাগরিকদের ওপর হামলার পর বুধবার রাতে আবার ইস্তাম্বুলের থাই কনস্যুলেটে হামলা চালিয়েছে তুর্কি বিক্ষোভকারীরা। থাইল্যান্ড থেকে ১০০ উইঘুরকে চীনে প্রত্যার্পণের প্রতিবাদে এ হামলার সময় দূতাবাস কম্পাউন্ড তছনছ করে বিক্ষোভকারীরা।
মানবাধিকার সংগঠনগুলোও থাইল্যান্ড সরকারের এ পদক্ষেপের সমালোচনা করে বলছে, উইঘুররা চীনে নিপীড়নের শিকার হচ্ছেন। থাই সরকারর বৃহস্পতিবার স্বীকার করে যে থাইল্যান্ড থেকে নির্বাসিত ১০০ উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠানো হয়েছে। উইঘুর মুসলিমদের প্রতি চীনের বৈষম্যমূলক আচরণে তুরস্ক ক্রমবর্ধমান অসন্তোষ প্রকাশ করে আসছে। উইঘুর মুসলিমরা নৃতাত্ত্বিকভাবে তুর্কি বংশোদ্ভূত।
ফেবসুকে এক বিবৃতিতে রাজকীয় থাই দূতাবাস বলেছে, বুধবার মধ্যরাতে বিক্ষোভকারীরা ইস্তাম্বুল কনস্যুলেটের ভেতরে ঢুকে অফিসের দরজা ও অন্যান্য সম্পদের ক্ষতিসাধন করে। বিবৃতিতে, তুর্কিদের সাথে উইঘুর ইস্যুতে বিতর্কে না জড়াতে এবং তুরস্কে অবস্থানকালে থাইল্যান্ডের জাতীয় প্রতীক বা পতাকা পরিহার করার জন্য থাই নাগরিকদের উপদেশ দেয়া হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা তুরস্ক উইঘুর মুসলিমদের ওপর চীনের নিপীড়নের ক্রমবর্ধমান প্রতিবাদ জানাচ্ছে এবং দেশটিতে চীনা পর্যটকদের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে। এ ইস্যুতে দুটো দেশের সম্পর্কেও তিক্ততার সৃষ্টি হয়েছে। তুরস্কে সর্বশেষ চীনা বিরোধী মনোভাব তুঙ্গে ওঠে চীনে মুসলিমদের রোজা রাখা নিষিদ্ধ করার পর। চীন অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলছে, তারা মুসলমানদের ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। গত ১০ দিন ধরেই তুরস্কে চীন বিরোধী মনোভাব ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা চীনা পতাকায় আগুন দিচ্ছে, চীনা রেস্তোরাঁ ও চীনা পর্যটক মনে করে অন্য নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। উইঘুর মুসলিমদের সাথে তুরস্কের ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন বেশ জোরালো। গত সপ্তাহে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জিনজিয়াং অঞ্চলে উইঘুর তুর্কদের রোজা রাখা ও অন্যান্য ধর্মীয় নির্দেশ পালন নিষিদ্ধ করার খবরে আমাদের জনগণ মর্মাহত।’ এর জবাবে চীন দাবি করেছে, রোজা রাখা নিষিদ্ধ করার খবর পশ্চিমা মিডিয়ার অতিরঞ্জন। চীনে ধর্মাবলম্বী ও অধার্মিকদের মধ্যে কোনো বৈষম্য করা হয় না। জিনজিয়াংয়ের জনসংখ্যার ৪৫% উইঘুর মুসলিম, ৪০% হান চীনা। তবে চীন সরকার এখানকার জনবিন্যাসে পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উইঘুররা বলছেন, চীনা আগ্রাসনে তাদের ধর্ম ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ