,

হামাসের দুই ধরনের নতুন ক্ষেপণাস্ত্র

news-image

গাজা সিটি: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নতুন দুই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির কথা ঘোষণা করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসনের বর্ষপূর্তিতে হামাস এ ঘোষণা দিল। বুধবার ইফতারের পর গাজা উপত্যকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম। ক্ষেপণাস্ত্র দুটির নাম দেয়া হয়েছে ‘আল-আত্তার এ’ এবং ‘আবু শামালা’। গত বছরের রক্তক্ষয়ী যুদ্ধে রায়েদ আল-আত্তার এবং মুহাম্মাদ আবু শামালা নামে হামাসের দুই কমান্ডার শহীদ হন। তাদের নামে ক্ষেপণাস্ত্র দুটির নামকরণ করা হয়েছে। হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা উপস্থিত লোকজনকে জানান, ‘এ দুই ক্ষেপণাস্ত্র মানের দিক দিয়ে খুবই উন্নত এবং সময় হলে এর কার্যকারিতা প্রমাণ করা যাবে।’ এ বিষয়ে হামাস একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে।
গত বছরের জুলাই মাসের প্রথম দিকে ইহুদিবাদী ইসরাইল গাজায় বর্বর সামরিক আগ্রাসন শুরু করে। ৫০ দিন ব্যাপী ওই আগ্রাসনে ৫০০ শিশুসহ অন্তত ২,২৫১ ফিলিস্তিনি নিহত এবং ১১,০০০ মানুষ আহত হন।
ইসরাইলের বিমান হামলায় ১৮,০০০ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে গাজার যোদ্ধাদের হামলায় ৬৭ সেনাসহ ৭৩ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরাইল। এতে ইহুদিবাদী দেশটির অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়।
সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ