বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলে ভরা গুজরাটের পাঠ্যবই

530c163285c67-text-bookভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যবই ভুলে ভরা। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

একটি পাঠ্যবইয়ে লেখা হয়েছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে একটি পারমাণবিক বোমা ফেলেছে জাপান।’ আর ‘গাছ কাটার ফলে বিষাক্ত গ্যাস কার্বন ট্রাই-অক্সাইডের (CO3) পরিমাণ বাড়ছে।’ যদিও কার্বন ট্রাই-অক্সাইড খালি চোখে দেখা যায় না। বইয়ে আরও লেখা হয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ অক্টোবর হত্যা করা হয়। সঠিক মাসটি হবে জানুয়ারি।

সম্প্রতি এনডিটিভি এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। সেখানে বলা হয়, এসব পাঠ্যবইয়ে ১২০টির বেশি তথ্যগত, বানানগত ও ব্যাকরণগত ভুল রয়েছে।

গুজরাটের অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে এসব ভুল করা হয়েছে। ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে এই শ্রেণীতে।

বিষয়টি তদন্ত করতে গুজরাট সরকার নির্দেশ দিলেও বইগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ভুপেন্দ্রসিন চুদাসামা এক বিবৃতিতে বলেন, ‘আমরা এসব ভুল খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছি।’

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার