,

থাইল্যান্ড থেকে এক শ’ উইঘুরকে চীনে ফেরত

news-image

চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের প্রায় একশ জনকে থাইল্যান্ড থেকে চীনে ফেরত পাঠানো হয়েছে। থাই সরকারের এ পদক্ষেপের বিরোধিতায় সরব হয়েছে তুরস্কের জনগণ। তাদেরকে চীনে ফেরত পাঠানোয় ইস্তাম্বুলে থাই কনস্যুলেটের সামনে বিক্ষোভ দেখিয়েছে শত শত মানুষ। চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান প্রদেশে সরকারি দমন ও স্থানীয়দের হামলা থেকে বাঁচতে তুর্কি ভাষী মুসলিম সম্প্রদায়টির কয়েক হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। তাদের অনেকেই দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে তুরস্কে গিয়ে আশ্রয় নিয়েছেন। গত কয়েক বছরে সম্প্রদায়টির ওপর চালানো সহিংসতায় কয়েক শ মানুষ  নিহত হয়েছেন। ইউঘুরদের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি তুরস্কের অনেকের কাছেই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে বিবেচিত। ভাষা ও ধর্মীয় ঐক্যের কারণে তুর্কিরা উইঘুরদের দুর্দশায় সমবেদনা প্রকাশ করে আসছে। বৃহস্পতিবার থাইল্যান্ড সরকারের একজন মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় একশ জনের মতো উইঘুর সম্প্রদায়ের লোককে চীনে ফেরত পাঠানো হয়েছে। তাদের চীনা নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই এই পদক্ষেপ নেয়া হয়। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ