,

যুক্তরাষ্ট্রে হেরোইনসেবী মৃতের সংখ্যা বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্কঅতিরিক্ত হেরোইন সেবনের কারণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ২০১৩ সালে এই সংখ্যা ছিল আট হাজার দু’শরও বেশি। বুধবার এমন তথ্য প্রকাশ করেছে ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেন্টিং (সিডিসি)। খবর দ্য সান ডেইলির

প্রতিবেদনে অনুযায়ী, ২০১৩ সালে হেরোইনসেবীর সংখ্যা দাড়িয়েছে প্রতি এক হাজার জনের মধ্যে ১.৬ শতাংশ, যা ২০০২ সালের নারীদের তুলনায় দ্বীগুন। পুরুষদের সংখ্যাও তুলনামূলকভাবে ৫০ শতাংশ বেড়েছে যা প্রতি ১ হাজার জনের মধ্যে ৩.৬ শতাংশ।

সিডিসি প্রধান টম ফ্রেইডেন জানিয়েছেন, বর্তমানে প্রায় ৫ লাখ আমেরিকান হেরোইন আশক্ত। আঞ্চলিক সব গোষ্ঠির মধ্যে হেরোইনের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর ফলে নাটকীয়ভাবে মৃতের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। ফ্রেইডেন আরো জানান, বছরে প্রতি ৫০ জনের মধ্যে একজন হেরোইন সেবনের ফলে মারা যাচ্ছে।

হেরোইন আসক্তি, এটার উৎস, উৎস অতি দ্রুত পাল্টে যাওয়ার ধরন, হেরোইনের গুণগত মানে পরিবর্তন, এটা সেবন প্রক্রিয়া আন্তঃসম্পর্কিত হওয়ার কারণে এই মাদক কতোটা বিপজ্জনক তা বুঝতে পারা যায়।

উল্লেখ্য, সিডিসির এই প্রতিবেদনটি ২০০২-২০১৩ সাল পর্যন্ত বিশ্লেষন করে তৈরি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ