,

শীতের রাতে শিয়াল ডাকে

news-image


 

একজন লোক গ্রাম থেকে শহরে এসেছেন। তিনি এখন হোটেলে যাবেন।

লোকটি : এই যে ভাই, হোটেলটা কোথায়?

(লোকটি হোটেলের কথা বলে জজকোর্ট দেখিয়ে দিলেন)

তিনি সেখানে গেলেন। জজ বললেন, অর্ডার, অর্ডার, অর্ডার।

গ্রাম্য লোকটি : এক কাপ চা, দুটি সিঙ্গাড়া।

 

এক লোক চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউ রুমে গিয়ে সে অফিসারের কাছে ফরম জমা দিল। ফরম দেখে অফিসার বললেন, আপনি আপনার বাবার নাম লেখেননি কেন?

লাকটি জবাব দিল, স্যার, বাবার নাম লেখা কি খুব জরুরি?

অফিসার : হ্যাঁ।

লোকটি বলল, কেন?

অফিসার : যার বাবা যত বড়লোক সে সবচেয়ে ভালো চাকরি পাবে। তাই শুনে লোকটি ফরমে লিখে দিল ‘গরিলা’।

ছাত্র : স্যার, এইটা কি অঙ্ক?

শিক্ষক : ভাগ।

ছাত্র বইপুস্তক নিয়ে পালাতে লাগলো।

শিক্ষক : কি ব্যাপার! তুমি বই-পুস্তক নিয়ে কোথায় যাচ্ছ?

ছাত্র : স্যার আপনই তো আমাকে ভাগতে বললেন।

ছেলে : আচ্ছা বাবা আমার চেহারা তোমার কেমন লাগে?

বাবা : একদম বানরের মতো।

ছেলে : দাদু কিন্তু প্রায়ই বলে, আমি দেখতে একদম তোমার মতো হয়েছি।

এক চেয়ারম্যান প্রার্থী এলাকায় জনসভা করছেন।

চেয়ারম্যান : আমি যদি এবার চেয়ারম্যান হতে পারি তাহলে এ এলাকায় একটি ব্রিজ করে দেব।

জনসভা থেকে একজন উঠে বললেন, এই গ্রামে তো কোন খাল নেই। আপনি ব্রিজ তৈরি করবেন কীভাবে?

চেয়ারম্যান : (ভুল বুঝতে পেরে) প্রথমে খাল খনন করব। তারপর ব্রিজ…।

 

ওসি : চোরকে ধরতে পারলে না?

কনস্টেবলে : না স্যার, তবে ফিঙ্গার প্রিন্ট রেখেছি।

ওসি : কোথায়?

কনস্টেবল : আমার গালে স্যার।

প্রথম রাতে

রাজা : শিয়ালগুলো ডাকছে কেন?

মন্ত্রী : শীতের রাত তো তাই।

রাজা : তাহলে ওদেরকে রাজকোষ থেকে কম্বল দেয়া হোক।

মন্ত্রী : জী হুজুর, আগামিকালই দেব।

দ্বিতীয় রাত

রাজা : মন্ত্রী, শিয়ালগুলোর ডাক থামেনি কেন?

মন্ত্রী : কম্বল পেয়ে ওরা হুজুরের শোকর গুজারি করছে।

রাজা : ওরা কতদিন শোকর গুজারি করবে?

মন্ত্রী : যতদিন ওরা আপনার দেয়া কম্বল ব্যবহার করবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ