,

ইরাকে আইএসের ২৪ জন সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড

news-image

বাগদাদ: ইরাকের তিকরিতে সেনা হত্যাযজ্ঞের দায়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ২৪ জন সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে দেশটির একটি আদালত।২০১৪ সালের জুনে তিকরিতে প্রায় ১,৭০০ সেনা হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে আইএসের সন্দেহভাজন ২৪ জঙ্গিকে গতকাল বুধবার বাগদাদের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছে।এ ব্যাপারে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আব্দুল সাত্তার আল-বিরকদার বলেন, দণ্ডপ্রাপ্ত এই ২৪ জন স্পেইশার হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তবে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে জানান, ইরাকি কর্মকর্তারা অত্যাচারের মুখে জোরপূর্বক তাদের জবানবন্দি আদায় করেছে। চলতি বছর এপ্রিলে মার্কিন বিমান হামলার সহায়তায় ইরাকি সেনারা তিকরিত পুনরুদ্ধার করে। সেই সঙ্গে ক্যাম্প স্পেইশার হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার দায়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ