,

শেখ রাসেলের কাছে মোহামেডানের হার

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে জয়ের ধারায় থাকা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে শেখ রাসেল ক্রীড়া চক্রের সামনে থামতে হলো। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের দ্বিতীয় লেগের হাইরভোল্টেজ ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে হারায় মোহামেডানকে। বিজয়ীদের পক্ষে অধিনায়ক মিঠুন চৌধুরী ও মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস একটি করে গোল করেন। মোহামেডানের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা এক গোল শোধ দেন। ম্যাচে প্রতিশোধের সুযোগ ছিল সাদা-কালো শিবিরের। প্রথম লেগে রাসেলের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল মোহামেডান। কিন্তু দ্বিতীয় লেগেও পরাজয়ের স্বাদ নিল ঐতিহ্যবাহী দলটি। এ জয়ের ফলে ১২ ম্যাচে অষ্টম জয়ে শেখ রাসেলের সংগ্রহ ২৬। সেই সঙ্গে পঞ্চম অবস্থান থেকে তৃতীয় অবস্থানে উঠে এল দলটি। তবে দুই দলের পয়েন্ট সমান থাকায় পরেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানেই রয়ে গেল মোহামেডান। ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল শেখ রাসেলের। বক্সের কাছেই ফ্রি কিক পায় মারুফুল হকের শিষ্যরা। কিন্তু মিডফিল্ডার জাহিদ হোসেনের ফ্রি কিক মোহামেডানের রক্ষণভাগে চিড় ধরাতে ব্যর্থ হয়। ২০ মিনিটে আবারো একটি সুযোগ হাতছাড়া হয়েছে বেঙ্গল বøুজদের। এ সময় জাহিদের ক্রস বক্সে পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় জাহিদ হাসান এমিলি। প্রথমার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যায় মারুফুল হকের শিষ্যরা। জাহিদ হোসেনের ফ্রি কিকে বল পেয়ে দর্শনীয় শটে মোহামেডানের জালে কাঁপিয়ে দেন অধিনায়ক মিঠুন চৌধুরী (১-০)। ৭০ মিনিটে সমতায় ফেরার একটা সুযোগ হাতছাড়া করে মোহামেডান। বাঁ প্রান্ত থেকে মিডফিল্ডার জুয়েল রানার শট ঝাঁপিয়ে পড়ে লুফে নেয় রাসেলের গোলরক্ষক লিটন। আর ৭৮ মিনিটে আবারো সহজ সুযোগ হাতছাড়া করে সাদা-কালোরা। এ সময় বক্সে ঢুকে জোড়ালো শট নিয়েছিলেন মিডফিল্ডার ইব্রাহিম। ফিরতি বলে আবারো গোলপোস্ট বরাবর শট নিলেও বল খুঁজে পায়নি জালের ঠিকানা। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। ডিফেন্ডার সোহেল রানার ক্রসে হেড করে গোল করেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (২-০)। এ দিন আসলে ভাগ্যদেবী সহায় ছিল না জসিম উদ্দিন জোসির শিষ্যদের। কারণ এরপর মোহামেডানের একাধিক দলগত আক্রমণ আলোর মুখ দেখেনি। তবে ইনজুরি সময়ে সান্ত্বনাসূচক গোলের দেখা পায় মোহামেডান। শেখ রাসেলের বক্সে ওয়ালি ফয়সালের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় মোহামেডান। আর পেনাল্টি থেকে ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা লক্ষ্যভেদ করেন (২-১)। নির্ধারিত সময় শেষে রেফারি জসিম উদ্দিন বাঁশি বাজালে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শেখ রাসেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে