ওয়ানডেতে আত্মবিশ্বাস নিয়েই নামবো : তামিম
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে হারলেও ওয়ানডেতে আত্মবিশ্বাস নিয়েই নামবে বাংলাদেশ দল। গতকাল সংবাদ সম্মেলনে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল বলেন, এখানেই আমরা অনেক আত্মবিশ্বাসী। বিগত কয়েকটা সিরিজে ভালো খেলেছি। তবে যে কোনো সিরিজ হার দিয়ে শুরু হলে সেটা ভালো না। দুটো ম্যাচ আমরা যেভাবে খেলেছি তার চেয়েও ভালো খেলতে পারতাম। তবে আমরা অবশ্যই আত্মবিশ্বাসী। দুটো হারের কারণেই যদি সব শেষ হয়ে যায় তাহলে তো হবে না। আমরা ওয়ানডেতে লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। নতুন ফরম্যাট নিয়ে তামিম বলেন এটা নিয়ে কাজ করার সময় পাইনি। দুইটা-তিনটা ম্যাচ তো লাগবেই। আমরা পুরোপুরি প্রস্তুত না কিন্তু আরো কিছু ম্যাচ খেললে বোঝা যাবে। দুই দলের স্পিনের মূল্যায়ন সম্পর্কে বলেন ওদের যে স্পিনাররা টি-টোয়েন্টি খেলেছে যদি তুলনা করতে বলেন তাহলে আমি আমাদের স্পিনারদের ৫/৬ গুণ এগিয়ে রাখবো। যেমন সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। বোলারদের র্যাঙ্কিংয়ে ১০ জনের ভেতরেই আছে। এটা ঠিক সম্প্রতি ইমরান তাহির খুব ভালো করছে। বিশ্বকাপেও খুব ভালো পারফর্ম করেছে দক্ষিণ আফ্রিকার জন্য। যেখানেই খেলছে ভালো করছে। ওকেও আমাদের খুব সতর্কভাবে সামলাতে হবে। আগের সিরিজের সঙ্গে তুলনা নিয়ে বলেন পাকিস্তান, ভারতের বিপক্ষে আমরা জোর গলায় বলিনি যে সিরিজ জিতে যাবো। বলেছি, আমরা যদি আমাদের কাজটা ঠিকভাবে করি তাহলে জিততে পারি। একই ব্যাপার ঘটবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। ওরাও কিন্তু বলতে পারবে না ‘আমরা সিরিজ জিতে যাবো।’ ওদেরও ভালো খেলতে হবে। বিশ্বকাপ থেকে শুরু করে শেষ দুই সিরিজে আমরা যেভাবে সব ঠিক করে করে আসছি সেটা যদি করতে পারি তাহলে অবশ্যই ওয়ানডেতে ম্যাচ জেতা সম্ভব। টি-টোয়েন্টিতে হারার কারণ কি ক্লান্তি কিনা প্রশ্নের জবাবে তামিম বলেন, আমরা পেশাদার দল। সবাই সবার দায়িত্ব বোঝে। আর রোজা মানুষের ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে কিছু বলতে পারবো না। ম্যাচের দিন সাধারণত কেউ রোজা রাখে না। যারা রাখে, তারা ভালো প্রস্তুতি নিয়েই মাঠে আসে। আমার কাছে মনে হয়েছে ওদের পেসাররা ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। ওদের স্পিনাররাই মূল প্রভাব ফেলেছে। ওই দুই স্পিনারই দুই ম্যাচে বেশি উইকেট পেয়েছে। ওদের পেসাররাও খুব ভালো লাইন লেংথ বজায় রেখে খেলেছে। দেখা যাক সামনে কী হয়। আমি জানি না ওয়ানডেতে কেমন উইকেট হবে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করেই উইকেট বানাবেন। ওয়ানডে সিরিজে নেই এবি ডি ভিলিয়ার্স! : টি-টোয়েন্টি দিয়েই শেষ হচ্ছে এবি ডি ভিলিয়ার্সের এবারের বাংলাদেশ সফর। তাকে নিয়মিত অধিনায়ক করেই বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এতে না খেলেই দেশে ফিরে যাচ্ছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। ডি ভিলিয়ার্সের জায়গায় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন তার ডেপুটি ও টেস্ট অধিনায়ক হাশিম আমলা। তার বদলে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে থাকা লেগ স্পিনার এডি লি। গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ¯েøা ওভাররেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ডি ভিলিয়ার্স। ১২ মাসের মধ্যে সেটি ছিল ¯েøা ওভার রেটের কারণে তার দ্বিতীয়বার অভিযুক্ত হওয়ার ঘটনা। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে হবে আগামীকাল মিরপুরে। ওই ম্যাচেই কার্যকর হওয়ার কথা ডি ভিলিয়ার্সের নিষেধাজ্ঞা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ফেইসবুক পাতায় জানানো হয়, টিম ম্যানেজমেন্ট পুরো সিরিজ থেকেই ডি ভিলিয়ার্সকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গো জানান, সামনে ব্যস্ত সূচিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এবির উপস্থিতি এবং দলে ওর অবদান আমরা মিস করবো। কিন্তু সামনে ব্যস্ত সূচি আমাদের। আর আমাদের মনে হয়েছে পরের প্রজন্মের ব্যাটসম্যানদের পরখ করার জন্য এটি ভালো একটি সুযোগ। তাছাড়া সন্তান জন্ম দেয়ার সময় স্ত্রীর পাশে ওর থাকার ব্যাপারটিও আমাদের মাথায় রাখতে হবে। মূল কারণ হয়তো কোচের শেষ কথাটিই। সন্তান ভ‚মিষ্ঠ হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্য টেস্ট সিরিজের দলে আগে থেকেই ছিলেন না ডি ভিলিয়ার্স। এখন প্রথম ওয়ানডে যেহেতু খেলতেই পারবেন না, এজন্য হয়তো স্ত্রীর পাশে থাকার জন্য পুরো সিরিজই বিশ্রাম দেয়া হলো তাকে। ভিলিয়ার্স না থাকায় বাংলাদেশ শিবিরে স্বস্তি : বাংলাদেশের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেই প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে প্রাথমিক স্কোয়াডে থাকলেও হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ভিলিয়ার্সের নাম প্রত্যাহার করে নিয়েছে। এবি ডি ভিলিয়ার্সের বদলে অতিথিদের ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তার ডেপুটি ও টেস্ট অধিনায়ক হাশিম আমলা। অন্যদিকে তার বদলি হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টোয়েন্টি-২০ দলে অভিষেক হওয়া লেগ স্পিনার এডি লি। এদিকে ভিলিয়ার্সের ওয়ানডে দলে না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান। গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের নামার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ কালে তামিম বলেছেন, ভিলিয়ার্সের মতো খেলোয়াড় একাদশে না থাকাটা যেকোনো দলের জন্যই ইতিবাচক। কারণ ভিলিয়ার্স একজন খেলোয়াড় যিনি কিনা একাই খেলাটা শেষ করে দিতে পারেন। ভিলিয়ার্স না থাকায় পরিকল্পনা করতেও সুবিধা হবে বাংলাদেশের। তামিম ইকবাল এমনটাই মনে করছেন। তামিম বলেছেন, ভিলিয়ার্সকে নিয়ে পরিকল্পনা করতে গিয়ে অন্যদের নিয়ে আর পরিকল্পনা করা হয় না। সেই সুযোগে অন্যরা ভালো করে। ভিলিয়ার্স না থাকায় অন্তত এটা হচ্ছে না। আমি মনে করি ভিলিয়ার্স না থাকাটা ইতিবাচক। আমাদের আসলে সবাইকে নিয়েই পরিকল্পনা করতে হবে। দক্ষিণ আফ্রিকার পুরো ১১ জনের বিপক্ষেই আমাদের সফল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সামনে ব্যস্ত সূচি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তিনি বলেছেন, ‘এবি’র উপস্থিতি এবং দলে ওর অবদান আমরা মিস করবো। কিন্তু সামনে ব্যস্ত সূচি আমাদের। আমাদের মনে হয়েছে অন্য ব্যাটসম্যানদের পরখ করার জন্য এটি ভালো একটি সুযোগ।











