,

দক্ষিণ চীন সাগর নিয়ে জাতিসংঘের ট্রাইব্যুনাল গঠন

news-image

দক্ষিণ চীন সাগরে ভূ-খণ্ডগত দাবি-দাওয়ার ব্যাপারে আইনগত আপত্তিসমূহ শোনার জন্য জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। স্পার্টলিস দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও ফিলিপাইন উভয় দেশের দাবির প্রেক্ষাপটে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। খবর বিবিসির। ফিলিপাইন বলে থাকে—বিরোধপূর্ণ এলাকা ঘিরে সমুদ্র-বিষয়ক চীনের বেশির ভাগ দাবিই অনিষ্পন্ন। এই ইস্যুতে একটি রুল চেয়ে নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনে ২০১৩ সালে ফিলিপাইন একটি আইনগত আপত্তি দাখিল করেছিল। এই সূত্র ধরেই ট্রাইব্যুনালটি গঠিত হলো। তবে এই বিষয়ে শুনতে ট্রাইব্যুনালের কোনো আইনগত এখতিয়ার নেই—চীনের এমন দাবি নিয়েই প্রথমে শুনানি হবে। প্রসঙ্গত, ৩৫ লাখ বর্গকিলোমিটারের দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই চীন  নিজের বলে দাবি করে থাকে। এই বিষয়টি নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনাই এবং ইন্দোনেশিয়ায়সহ আরো কিছু দেশের সঙ্গে চীনের মতবিরোধ রয়েছে। এর প্রতিক্রিয়ায় ফিলিপাইনের সঙ্গে চীনের কূটনীতিক সম্পর্কেরও ব্যাপক অবনতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে