বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের কাছ থেকে নতুন প্রস্তাব আশা করছেন ঋণদাতারা

news-image

আন্তর্জাতিক ডেস্ককঠোর শর্তভরা আর্থিক পুনরুদ্ধার কর্মসূচি (বেইল আউট) প্রত্যাখ্যানের পর গ্রিসের কাছ থেকে নতুন প্রস্তাব আশা করছেন ঋণদাতা ইউরোজোনের অর্থমন্ত্রীরা। আজ মঙ্গলবার ইউরোজোনের অর্থমন্ত্রী ও নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে।

বেল আউট নিয়ে গণভোটে ‘না’ জয়ী হলে আজকের মধ্যে বন্ধ করে দেওয়া ব্যাংকগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গ্রিসের সরকার। গ্রিসের ব্যাংকিং অ্যাসোসিয়েশনের প্রধান লওকা কাটসেলি বলেছেন, আজ ও আগামীকাল বুধবারও ব্যাংক বন্ধ থাকবে। গতকাল ইসিবির পরিচালনা পর্ষদ সভার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) গ্রিসের ব্যাংকগুলোকে জরুরি তারল্য-সহায়তা (ইএলএ) দেবে কি না, তা অনিশ্চিত।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ভেবেচিন্তে প্রস্তাব দিতে গ্রিসের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী

অ্যালেক্সিস সিপ্রাস আজ ইউরোজোনের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি নতুন প্রস্তাব তুলে ধরবেন।

গণভোটের ২৪ ঘণ্টা না পেরোতেই ইউরোপের প্রধান দুই অর্থনীতির দেশ জার্মানি ও ফ্রান্সের দুই শীর্ষ নেতা গতকাল সোমবার বৈঠক করেছেন। বৈঠকের পর ওঁলাদ ও ম্যার্কেল বলেন, আলোচনার পথ এখনো খোলা। এ জন্য গ্রিসকেই নতুন প্রস্তাব দিতে হবে।

ওঁলাদ বলেন, গ্রিসের ইউরোজোনে থাকা না থাকার বিষয়টি এখন অনেকটা তাঁদের ওপরই নির্ভর করছে। অ্যালেক্সিস সিপ্রাসকে ভেবেচিন্তে প্রস্তাব দিতে হবে।

ম্যার্কেল বলেন, গ্রিসের উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য কী ধরনের মধ্যমেয়াদি পরিকল্পনা ও কর্মসূচি অ্যালেক্সিস সিপ্রাস নিতে যাচ্ছেন, তা তাঁকে জানাতে হবে। এর ওপর অনেক কিছু নির্ভর করছে।

২০ জুলাই সামনে। ওই দিনের মধ্যে গ্রিসকে অবশ্যই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) সাড়ে তিন শ কোটি ইউরো ফেরত দিতেই হবে। এটি প্রকৃত অর্থেই দাতাদের মূল সময়সীমা। এর আগে ৩০ জুন আইএমএফের ১৬০ কোটি ইউরো ফেরত দিতে ব্যর্থ হয়েছে গ্রিস। তবে ইসিবির অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে এর ফলাফল হবে ভয়াবহ। এর ফলে ইসিবি গ্রিসের ব্যাংকগুলোকে যে জরুরি সহায়তা দিচ্ছিল, তা বন্ধ করে দেবে। দেশটির সব ব্যাংক ধ্বংসের মুখে পড়বে। ইউরোজোন থেকে বের হয়ে যেতে বাধ্য হবে গ্রিস। ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে গ্রিসের সম্পর্ক আরও নাজুক হয়ে যাবে।

পদত্যাগে নতুন চুক্তির সুযোগ: গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফোকিস নাটকীয়ভাবে পদত্যাগ করলেন। এতে ঋণ-সহায়তা সংক্রান্ত চুক্তির পথ অনেকটা সুগম হলো বলে মনে করা হচ্ছে। পদত্যাগপত্রে ভারোফোকিস বলেন, প্রধানমন্ত্রী মনে করেন, তাঁর ‘অনুপস্থিতিতে’ ইউরো গ্রুপের সঙ্গে বৈঠকে একটি চুক্তিতে পৌঁছা সহজতর হতে পারে। এর ফল পাওয়া গেছে সঙ্গে সঙ্গে। ডলারের বিপরীতে বেড়েছে ইউরোর দাম। ইউরোজোনের নেতারাও চেয়েছিলেন অর্থমন্ত্রী না থাকুন। তবে তাঁর পদত্যাগেই যে একটি চুক্তি হবে, তা নিশ্চিত করে বলা যাবে না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা