,

গ্রিসে ‘না’ ভোট জয়ী

news-image

ঋণদাতাদের দেওয়া কঠোর কৃচ্ছ্রসাধনের (বেইল আউট) শর্ত সংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গ্রিসের জনগণ। রোববারের গণভোটে ‘না’ ভোট সুস্পষ্টভাবে জয়ী হয়েছে। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে ‘না’ ভোট পড়েছে ৬১ দশমিক ৩ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৮ দশমিক ৭ শতাংশ। দেশটির চলমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য দাতাদের কঠিন শর্তের ঋণ জনগণ গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল রোববার গ্রিসে গণভোট অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে একটানা সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ঋণ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেন গ্রিসের প্রায় ৯৯ লাখ ভোটার। সেন্ট্রাল স্কয়ারে উড়ন্ত পতাকার ঢেউ, মাতোয়ারা গ্রিকদের উল্লাস, আতশবাজির শব্দ দাতাদের কানে না পৌঁছুলেও তাদের শর্তে ‘না’ বলে দেওয়ার ‘সাহস দেখিয়েই’ সঙ্কট থেকে উত্তোরণের আলো খুঁজছে গ্রিসবাসী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ