,

বোরকা পরছেন ছেলেরা

news-image

রাস্তায় বেরুলে বোরকা পরা মেয়েদের দেখা পাবেন। কিন্তু ছেলেদের? এই উপমহাদেশে কেউ কী বোরকা পরা ছেলেদের দেখা পেয়েছেন? উপমহাদেশে দেখা না পাওয়া গেলেও বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি সাহারা এলাকায় দেখা মিলেছে বোরকা পরা ছেলেদের। যেখানে মেয়েরা খোলামেলা হয়ে ঘুরে বেড়ান, আর ছেলেরা রীতিমত বোরকা পরছেন। তুয়ারেগ নামের এই উপজাতির মেয়েরা বিবাহবহির্ভূত একাধিক যৌন সম্পর্ক স্থাপনেরও অধিকার রাখে। এছাড়াও রয়েছে পরিবারের দেখাশোনা ও সম্পদে কর্তৃত্ব। জানা গেছে, চতুর্দশ শতাব্দীর রানী তিন হিনানের মাধ্যমে এ উপজাতি গোষ্ঠীর সূচনা হয়েছে। এখানকার পুরুষরা ‘সাহারার নীল মানব’ নামে পরিচিত। যাযাবর পুরুষরা নীল রঙের বোরকা পরে সমগ্র শরীর ঢেকে রাখে। ফটোসাংবাদিক হেনরিয়েতা বাটলার ২০০১ সালে মরু অঞ্চলে প্রথম এ ধরনের উপজাতির দেখা পায়। মেয়েরা কেন খোলামেলা থাকে- এমন প্রশ্নের জবাবে তাদের একজন তাকে জানায়, ‘পুরুষরা মেয়ের সুন্দর মুখ যাতে দেখতে পায়- সেজন্য এ ব্যবস্থা।’ এ উপজাতি নিজেদের ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করলেও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্য কোনো মুসলিম জনগোষ্ঠীর জীবনাচারের সঙ্গে তাদের মিল নেই। এখানকার নারীরাই পুরুষদের ডিভোর্স দেয় এবং বিবাহবহির্ভূত একাধিক যৌন সম্পর্ক করতে পারে। তবে তাদের প্রাচীন প্রথায় এ ব্যবস্থা ছিল না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ