,

মিসরে সেনা-সমর্থিত সরকারের ‘আকস্মিক’ পদত্যাগ

530b2f309c6b9-Egyptমিসরে সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার আজ সোমবার হঠাত্ করেই পদত্যাগ করেছে। দেশটির প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। বিবিসি ও আল-জাজিরার খবরে এ কথা জানানো হয়।

আজ মন্ত্রিসভার বৈঠক শেষে পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি। বৈঠকে দেশটির সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল আবদুল ফাত্তাহ আল সিসি উপস্থিত ছিলেন।

মিসরের রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘আল-আহরাম’ পত্রিকা জানায়, গৃহায়ণমন্ত্রী ইব্রাহিম মিহলিব প্রধানমন্ত্রী বেবলাওয়ির স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত জুলাই মাসে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে উত্খাত করে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল সিসি। পরে হাজেম বেবলাওয়িকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। শিগগিরই নিজেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন সিসি। আর এ জন্যই তড়িঘড়ি করে এ মন্ত্রিসভার পদত্যাগের ঘটনাটি ঘটল বলে গণমাধ্যমগুলো ধারণা করছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর