বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন পরিস্থিতির মুখে বাংলাদেশ, সপ্তম উইকেটের পতন

news-image

আউট মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)। এর আগে ডেভিড উইসিসের বলে আউট সাকিব আল হাসান। অ্যারন ফাঙ্গিসোর বলে ক্যাচ আউট হন নাসির হোসেন।  দুমিনি বলে আউট সাব্বির রহমান। ১৭ রান করে একই বােলোরের বলে আউট মুশফিকুর রহিম। এর আগে রাবাদার জালে আটকা পড়ে সাজঘরে সৌম্য সরকার। প্রথমে আউট হন তামিম ইকবাল। বাংলাদেশের রান ১৩ ওভারে ৭২ । ব্যাটিংয়ে লিটন দাস ও সোহাগ গাজী । ফাফ ডু প্লেসিসের (অধিনায়ক) ৭৯ রানে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪৮ রান। পতন হয়েছে চার উইকেটের।  নাসির হোসেনের বল এবং লিটন কুমার দাসের ক্যাচে সাজঘরে ফেরেন ডি কক। আরাফাত সানির বলে চলে যান  হার্ড হিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি।  সাকিব আল হাসানের বলে বিদায় নেন মিলার। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হলো উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের। এই ম্যাচে দলে নেই রুবেল হোসেন, রনি তালুকদার ও জুবায়ের হোসেন। ২০১১ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচ খেলছে বাংলাদেশ। বিশ্বকাপের সেই ম্যাচে মাত্র ৭৮ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। টি-টোয়েন্টি দলে আজ দীর্ঘদিন পর মাঠে নামছেন সোহাগ গাজী। তার সাথে স্পিন বোলিংয়ে সঙ্গ দিচ্ছেন আরাফাত সানি। টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। প্রায় এক মাসের এই সফরে বাংলাদেশের সাথে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। যদিও বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোন সাফল্য অর্জন করতে পারেনি, তারপরও সাম্প্রতিক জয়ের ধারাবাহিকতা বিবেচনায় শক্তিশালী দক্ষিণ আফ্রিকার সঙ্গে দারুণ কিছু করে দেখানোর কথা বলছে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত বা পাকিস্তানের চাইতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য আরো কঠিন প্রতিপক্ষ হিসেবে দাড়াতে পারে। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা