,

বাংলাদেশের লক্ষ্যমাত্রা ১৪৯

news-image

ক্রীড়া ডেস্কবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যে অনুষ্ঠিত টোয়েন্টি ২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ডি ভিলিয়ার্স এবং ডি কক। কিন্তু শুরুতেই তাদের হারায় প্রোটিয়ারা।
শেষ পাওয়া খবর অনুযায়ী ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪৩ রান।
এরআগে মিরপুরে অনুষ্ঠিত আজকের খেলার শুরুতেই প্রোটিয়াদের সেরা অস্ত্র ডিভিলিয়ার্সকে ২ রানেই সাঁজঘরে পাঠায় আরাফাত সানি। ম্যাচের ১ম ওভারের শেষ বলে মাশরাফির কাছে ক্যাচ তুলে দেন তিনি। দলীয় রানও তখন মাত্র ২। এরপরে দলীয় ৩১ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার আরেক মহারথি ডি কক আউট হন। ৪র্থ ওভারের শেষ বলে তার উইকেটটি নেন অলরাউন্ডার নাসির।
এরপর ফাফ ডু প্লেসিস ও জেপি ডুমিনি আফ্রিকানদের ব্যাটিং হাল ধরে। কিন্তু ১৩তম ওভারে দলীয় ৭৭ রানের মাথায় ডুমিনিকে আউট করে ৪৬ রানের পার্টনারশিপ ভেঙে দেয় টাইগাররা। আরাফাত সানির ২য় শিকার হন ডুমিনি। দলের জন্য তিনি করেন ১৮ রান। পরবর্তী ব্যাটসম্যান মিলারও মাঠে টিকতে পারেনি বেশিক্ষন। মাত্র ১ রান করে অলরাউন্ডার সাকিব আল হাসানের ১ম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ১৪তম ওভারের ২য় বলে দলীয় ৯০ রানে আউট হন তিনি। এরপর রিলে রুশোকে সাথে নিয়ে দলকে গতি দেন ফাফ ডু প্লেসিস।
ঈজওঈকঊঞ-ইঅঘ-জঝঅসফরে স্বাগতিকদের বিপক্ষে ২টি টোয়েন্টি২০ ম্যাচ ছাড়াও ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই হেরেছিল স্বাগতিকরা। এর একটি ছিল ২০০৭ সালে কেপটাউনে পরের বছর জোহানেসবার্গে। একটিতে ৭ উইকেটে হার ও অপরটিতে ১২ রানে হার।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।
দ. আফ্রিকার একাদশ : কুইন্টন ডি কক, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।
২০১১ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচ খেলছে বাংলাদেশ। বিশ্বকাপের সেই ম্যাচে মাত্র ৭৮ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা।
উল্লেখ্য, এ ম্যাচ শুরু হওয়ার আগে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ ও ভারতের সঙ্গে ২ এক ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ ।

https://youtu.be/8-oSGYj6_e0

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ