,

নবীনগরে অবৈধভাবে ফসলি জমি কেটে ইটভাটায় মাটি নেওয়ায় জরিমানা

news-image

ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগরচর সংলগ্ন কে বি সি ব্রিক ফিল্ড কর্তৃক ইটভাটার জন্য চর হতে মাটি কাটার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা ও নতুনচর মৌজার পৃথক একটি স্হানে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অপরাধে ভেকু জব্দসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, ফসলি জমি রক্ষার্থে ও জমির শ্রেণি পরিবর্তন ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা কামনা করছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট