,

ওরা এখন আইএসের জিম্মায়

news-image

আচমকা খবরটি এলো বিশ্ব গণমাধ্যমে। ১২ সদস্যের নিখোঁজ বৃটিশ বাংলাদেশী পরিবারটি নিখোঁজ নয়। তারা এখন আইএসের জিম্মায়। বৃটিশ সরকার আগেভাগেই সন্দেহের চোখে দেখেছিল পরিবারটিকে। বাংলাদেশ ঘুরে তারা যখন ইস্তাম্বুলে তখন চারদিকে খবর রটে পরিবারটি আসলে কোথায়? দুই লাইনের একটি খবর ছিল তারা নিখোঁজ রয়েছে। গতকাল আইএসের তরফে সংবাদ মধ্যমে একটি বিবৃতি প্রচার করা হয়। বলা হয়, আবদুল মান্নানের নেতৃত্বাধীন পরিবারটি তাদের জিম্মায় রয়েছে। এই বিবৃতির সত্যতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে এখন পর্যন্ত এই বিবৃতিকে ভিত্তি ধরে বৃটিশ সরকার তৎপরতা শুরু করেছে। বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, বিষয়টি তাদের জানা নেই। বিবৃতিতে আবদুল মান্নান বলছেন- তাদেরকে অপহরণ করা হয়নি। কিংবা জোর করে তাদেরকে নিয়ে যাওয়া হয়নি। দুর্নীতি আর নিপীড়ন মুক্ত শরীয়া ভিত্তিক একটি ভূখণ্ডে আগে থেকে অনেক বেশি নিরাপদ রয়েছেন। সংবাদ মাধ্যমগুলো একটি ছবি প্রকাশ করেছে আবদুল মান্নানের। ৭৫ বছর বয়স্ক মান্নান আকাশের দিকে তাকিয়ে আছেন। তার পেছনে বোরকা পরিহিত একজন নারী দাঁড়ানো। গোড়ার খবর হচ্ছে- ১২ সদস্যের এই পরিবারটি নিখোঁজ রয়েছে বলে পুলিশকে প্রথম অবহিত করেন লুটনের অধিবাসী আবদুল মান্নানের দুই ছেলে। ১০ই এপ্রিল বাংলাদেশে আসে তারা। ১১ই মে ইস্তাম্বুল পৌঁছান। তিনদিন পর তাদের লন্ডন পৌঁছার কথা ছিল। তখন থেকে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের অন্যতম সদস্য রাজিয়া খানম নিষিদ্ধ ঘোষিত ইসলামী গোষ্ঠী আল-মোহাজিরুনের সঙ্গে সম্পর্কিত। রহস্য তাকে নিয়েই।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ