,

পালমিরায় ২৫ জনকে হত্যার ভিডিও প্রকাশ আইএসের

news-image


 পালমিরার এম্ফিথিয়েটারে আইএস এর হত্যাকাণ্ডের ইসলামিক স্টেট একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে যে সিরিয়ার প্রাচীন পালমিরা শহরে ২৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আইএস বলছে, নিহত ব্যক্তিরা সৈনিক এবং তাদের হোমস শহর থেকে আটক করা হয়। পালমিরার একটি প্রাচীন এম্ফিথিয়েটার বা উন্মুক্ত নাট্যমঞ্চে তাদের হত্যা করা হয়। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হত্যাকারীরা বয়সে খুবই তরুণ, এমনকি তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরও হতে পারে। গত মে মাসে পালমিরা এবং এর পার্শ্ববর্তী তাদমুর নামে পরিচিত একটি আধুনিক শহর দখল করে আইএস। ইসলামিক স্টেট জঙ্গিদের সাথে সম্পৃক্ত একটি অনলাইন একাউন্ট থেকে ঐ ভিডিওচিত্রটি প্রচার করা হয়। আইএসের একটি বড় কালো পতাকার সামনে তাদের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এসময় বেসামরিক পোশাকে সজ্জিত কয়েক'শ মানুষকে এম্ফিথিয়েটারের সিঁড়িতে বসে হত্যাকাণ্ড প্রত্যক্ষ করতে দেখা যায়। পালমিরা দখলের পরদিন একই এম্ফিথিয়েটারে ২০ জনকে হত্যা করেছিল আইএস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ