শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান নিলামে

news-image

১৯৪০ সালে গুলি করে ফ্রান্সে নামানো হয়েছিল এই এয়ারক্রাফটকে। সেই যুদ্ধবিমান তোলা হল নিলামে। ৩০ লাখ ডলার পর্যন্ত দাম উঠেছে। চ্যারিটির জন্য ব্যবহৃত হবে এই টাকা। ১৯৮০ তে কালাইস সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় এই ভিকারস সুপারমেরিন স্পিটফায়ারকে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই নিলাম। এটি এখনাে উড়তে পারে বলে জানা গেছে। রয়্যাল এয়ারফোর্স বেনেভোলেন্ট ফান্ডের কর্ণধার জানিয়েছেন, এটি প্রযুক্তির এক অন্যতম নিদর্শন। এটি ব্রিটেনের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।