,

ককপিটে ‘ধোঁয়া’, পাঁচ শ’র বেশি যাত্রী নিয়ে জরুরি অবতরণ বিমানের

news-image

সিডনি থেকে দুবাই যাওয়ার পথে কলম্বো বিমানবন্দরে জরুরি অবতরণ করল একটি এমিরেটস এয়ারবাস এ-৩৮০ বিমান। বিমানের চালকরা ককপিটে হঠাত ধোঁয়া দেখতে পেয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। বিমানের ৫০০-র বেশি যাত্রী নিরাপদেই রয়েছেন।কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান এয়ার নেভিগেশন সার্ভিসেস অফিসার ক্রিশান্থি তিসেরা জানিয়েছেন, বিমানবন্দরের ৩২০ নটিক্যাল মাইল পূর্বে ওড়ার সময় বিমানচালকরা প্রথম বিপদবার্তা পাঠান। তাঁরা মে ডে, মে ডে বলে বিপৎসংকেত দেন। বিমানবন্দরের অগ্নিনির্বাপক বাহিনী, জরুরি পরিষেবা ইউনিটগুলিকে সক্রিয় করে তৈরি রাখা হয়। নিরাপদে বিমানবন্দরের মাটি ছোঁয় বিমানটি। পাইলটরা ককপিটে ধোঁয়া দেখেছেন বলে জানান। তবে পরে বিপদের মাত্রা 'ভীষণ জরুরি' থেকে 'আবশ্যক' স্তরে নামিয়ে আনা হয়। প্রথম বিপদবার্তার ৩৯ মিনিট পর বিমানবন্দরটি নামলেও পরীক্ষা করে বিমানের ভিতরে কোথাও আগুন দেখা যায়নি। ৬টি শিশুসমেত ৪৭১ জন যাত্রীর সবাই, ৩০ জন বিমানকর্মী নিরাপদে বিমান থেকে নেমে আসেন। বিমান সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সিডনি থেকে দুবাইগামী এমিরেটস ফ্লাইট ইকে ৪১৩-কে টেকনিকাল ত্রুটির জেরে রুট বদলে কলম্বোয় নিয়ে যাওয়া হয়েছে। তবে কী সমস্যা, সে ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি। বিবৃতিতে এও বলা হয়েছে, বিমানটি নিরাপদে বন্দরনায়কে বিমানবন্দরে অবতরণ করেছে। যাত্রীদের এমিরেটসের অন্য বিমানে তুলে দেওয়া হয়েছে। যাত্রীদের বিড়ম্বনা পড়তে হওয়ায় ক্ষমা চেয়ে নিয়েছে তারা।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ