,

তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি

news-image

আইএসের (ইসলামিক স্টেট) হামলায় ৩৮ জন পর্যটক নিহতের এক সপ্তাহ পর তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। দেশটির রিসোর্ট শহর সুসিতে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে ৩০ জনই ব্রিটিশ নাগরিক। বিবিসি জানিয়েছে, জরুরি অবস্থার কারণে দেশটির নিরাপত্তা বাহিনীকে অধিক ক্ষমতা প্রদান করা হয়েছে। একইসঙ্গে জনগণের একত্র হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ২৬ জুন হামলার পর ইতোমধ্যে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হোটেল ও সমুদ্র সৈকতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বেজি কায়েদ ইসেবসি পরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সুসির সমুদ্র সৈকত ও হোটেলে হামলার পর নিরাপত্তাবাহিনী দ্রুত সাড়া দেয়নি বলে অভিযোগ উঠেছে। তিউনিসিয়ার এক ছাত্র পর্যটক সেজে সমুদ্র সৈকতে যায় এবং গুলি চালায়। এরপর সে পার্শ্ববর্তী হোটেলে ঢুকে গুলি চালায়। এতে ওই ৩৮ পর্যটক নিহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে। তিউনিসিয়ার সাম্প্রতিক ইতিহাসে এটি ভয়াবহ ঘটনা। এর আগে মার্চ মাসে দেশটির রাজধানী তিউনিসের প্রখ্যাত বার্দো যাদুঘরে হামলায় ২২ জন নিহত হয়। উল্লেখ্য, তিউনিসিয়ায় সর্বশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময়। যে অভ্যুত্থানে পতন ঘটে দেশটির সাবেক শাসক জয়নাল আবদিন বিন আলীর।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ