,

সড়কের কাজের মান নিয়ে সমালোচনার জের সরাইলে সংঘর্ষে আহত-৩০

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য আমুদা বেগমের কাজের মান নিয়ে সমালোচনার জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। শনিবার সকালে সরাইল সদর ইউনিয়নের ওই মহিলা ইউপি সদস্যের বাবার বাড়ি হালুয়াপাড়া ও স্বামীর বাড়ি মোঘলটুলার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়তে হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমুদা বেগম তার বাবার বাড়ি[ হালুয়াপাড়া এলাকায় একটি সড়কের কাজ করছেন। ওই সড়কের কাজের মান নিয়ে গ্রামবাসী নানা সমালোচনা করতে থাকেন। গত শুক্রবার রাত ৮টায় এ বিষয়ে মোঘলটুলার শহীদের সাথে আমুদার ছোট ভাই শাহেদ আলমের (৩৫) বাক-বিতন্ডা হয়। ওই রাতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর কিছুক্ষণ পর শহীদের শ্যালক আয়ধর মিয়াকে (৪০) শাহেদের নেতৃত্বে কূপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার জের ধরে সকাল ১১টায় উভয় গ্রামের সহ¯্রাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করলে থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে এক প্লাটুন দাঙ্গা পুলিশ যোগ দেয়। সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল-মামুনের নেতৃত্বে পুলিশ ২৪ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। দুই ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়। আহতদের সরাইল হাসপাতাল সহ আশপাশের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ জিয়ারুল (২৩) কে জেলা সদরে ও আশঙ্কাজনক অবস্থায় শাহআলম (৩৮) কে ঢাকায় পাঠানো হয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ